আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

হাসানাত আব্দুল্লাহর ছেলে মঈন ৫ দিনের রিমান্ডে

আদালত প্রতিবেদক :

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ফুফাতো ভাই এবং সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহর ছেলে সেরনিয়াবাত মঈন উদ্দিন আব্দুল্লাহর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় এই রিমান্ড দেওয়া হয়। আজ
শনিবার (২৬ অক্টোবর) সেরনিয়াবাত মঈন উদ্দিন আব্দুল্লাহকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক তন্ময় কুমার বিশ্বাস মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাগীব নূরের আদালত তার এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, শুক্রবার (২৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তাকে রাজধানীর গুলশান-২ থেকে গ্রেফতার করা হয়।জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী মহাসমাবেশের ডাক দেয়।

এই মহাসমাবেশ পণ্ড করতে একইদিনে পাল্টা সমাবেশের ডাক দেয় আওয়ামী লীগও।
বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় বিএনপির ঢাকার মহাসমাবেশে হামলা চালানো হয়।

এতে অনেক বিএনপির নেতাকর্মী আহত হন। এতে নিহত হন যুবদল নেতা শামীম। গত ২৪ সেপ্টেম্বর এ ঘটনায় রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ