আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

বোয়ালখালীতে ভ্রাম্যমান আদালতের  জরিমানা গুনল ৩ ব্যবসায়ী

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে অনিয়মের দায়ে ৩ ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৩ অক্টোবর) উপজেলার হাজীর হাট ও জোট পুকুর পাড় এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।
তিনি জানান, উপজেলার হাজীর হাট ও জোট পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে অনিয়মের দায়ে ৩ জন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ