আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

কালারমারছড়া ২নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

মহেশখালী প্রতিনিধি:

মহেশখালী উপজেলার আওতাধীন কালারমারছড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে । (সোমবার) ২১ অক্টোবর বিকাল ৫টার সময় ইউনিয়নের আফজলিয়া পাড়া নতুন সিএনজি স্টেশন মোড়ে ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি করিম উল্লাহ তালুকদার এর সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালারমারছড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল আবছার ।

কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা যুবদলের সদস্য আনোয়ার পাশা , বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রফিক উদ্দিন মানিক , নবগঠিত কালারমারছড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক ক ম আলমগীর , উপজেলা যুবদলে সদস্য ফরিদুল আলম , উপজেলা যুবদলের সদস্য বদরুল আলম ছাদেক ,

কালারমারছড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সেলিম মাহমুদ জীবন , ইউনিয়ন বিএনপি’র দপ্তর সম্পাদক আকতার কামাল , ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক শামশুল আলম পিংকি , ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক নাজমুল হোছাইন ছিদ্দিকী , ২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি রেজাউল করিম , ১ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ ফোরকান ভুট্টো , সাধারণ সম্পাদক ডাঃ নাছির উদ্দিন , সাংগঠনিক ১ওয়ার্ড বিএনপি’র সভাপতি নাছির উদ্দিন ,

কালারমারছড়া ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি লোকমান হাকিম , কালারমারছড়া ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক আনিছুল ইসলাম ছোটন , ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক মোহাম্মদ আলী , ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক নাজমুল হাসান ফরহাদ , ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক ইব্রাহীম বাবুল , ইউনিয়ন যুবদল সদস্য এহছানুল করিম , ১ নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন , যুবদল নেতা জসিম উদ্দিন ,

কালারমারছড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শাহেদুল ইসলাম , ইউনিয়ন যুবদলের সদস্য দিল মোহাম্মদ ,১নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ ফোরকান , সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন , কর্মী সভায় ২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন যুবদল নেতা বোরহান উদ্দিন , ২নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আবু তাহের জুনু , সাংগঠনিক সম্পাদক আহমদুর রহমান , ২নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক আয়ুব হোছাইন সহ স্থানীয় বিএনপি , যুবদল , ছাত্রদল, শ্রমিকদল, মৎস্যজীবীদল এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন ।

কর্মীসভায় বক্তারা বলেন, আওয়ামীলীগের নেত্রী স্বৈরাচারী শেখ হাসিনা দেশে লুটপাট চালিয়ে দেশ ছেড়ে পালিয়েছে, এখন আওয়ামীলীগের দোসররা দেশে নানা বিশৃঙ্খলা নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে তাদের প্রতিহত করতে ঐক্যবদ্ধ যুবদল বিএনপি।

শুধু আওয়ামীলীগ নয়, বিএনপি’র নামে যারা আওয়ামীলীগ কে পুনর্বাসন করার পায়তারা করবে তাদের কেও প্রতিহত করা হবে বলে জানান বক্তারা ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ