আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে শারদীয় দুর্গোৎসবে বিএনপি নেতার আর্থিক অনুদান প্রদান

সাভার প্রতিনিধি:

সাভারে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে বিএনপি পক্ষ থেকে পূজা মন্ডব পরিদর্শন ও আর্থিক অনুদান দিয়েছেন সাভার পৌরসভার সাবেক কাউন্সিলর খোরশেদ আলম।

এসময় হিন্দু ধর্মাবলম্বীদের পাশে থেকে সকল প্রকার সহযোগীতা করার আশ^াস দেন তিনি।

গত বুধবার রাতে সাভার পৌর এলাকার ভাগলপুর সার্বজনীন পূজা মন্ডবে দুর্গোৎসবের মহাষষ্ঠী উপলক্ষ্যে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপি নেতাদের আয়োজিত এক মতবিনিময় সভায় আর্থিক অনুদান প্রদান করেন।

এসময় সাবেক ছাত্রদল নেতা সৌরভ দাস জয়ের সার্বিক তত্ত্বাবাধানে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল সাভার পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম।

এসময় প্রধান অতিথি বক্তব্যে খোরশেদ আলম বলেন, পূজা নিয়ে কেউ হুমকি দিলে, আমরা তাদেরকে প্রতিহত করবো। আমরা সব সময়ই মানুষের পাশে ছিলাম এবং এখনো আছি। হিন্দু ধর্মাবলম্বীদের ভয়ের কোনো কারণ নেই বলে আশ^স্ত করেন বিএনপি’র এই নেতা।

এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলন- সাভার পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ, ভাগলপুর সার্বজনীন পূজা মন্ডবের সভাপতি বৈদ্যনাথ সাহাসহ সাভার উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা কর্মী ও হিন্দু ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ