মহেশখালী প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়ন যুবদলের আওতাধীন ৪নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে ।
আওয়ামী স্বৈরশাসকের আমলে নির্যাতিত নিপিড়িত বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন গুলোর নেতাকর্মীরা দীর্ঘ বছর ধরে কোন মিটিং মিছিল করতে দেয়নি । গত ৫ আগস্ট ছাত্র-জনতার গন অভ্যুত্থানে দেশ ত্যাগ করতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
এর পরেই সারা দেশের জনগন দীর্ঘ এক স্বৈরশাসক থেকে মুক্তিলাভ করেন । বিগত ১৫ বছর বিএনপি ও সহযোগী সংগঠন গুলো মিটিং মিছিল করতে না পারার ক্ষোভ জমে থাকে দলীয় নেতাকর্মীদের মাঝে ।
১০ অক্টোবর কালারমারছড়া ৪নং ওয়ার্ড যুবদলের প্রথম কর্মী সভার আয়োজন করলে এতে শতস্ফুর্ত ভাবে নেতাকর্মীদের উপস্থিতিতে কর্মী সভাটি বিশাল সমাবেশে পরিনত হয় ।
এসময় উপস্থিত প্রত্যেক নেতাকর্মীদের মাঝে দেখা যায় এক উচ্চসিত আনন্দের ভাব । কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালারমারছড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ্ব এখলাছুর রহমান ।
তিনি বলেন আওয়ামী স্বৈরশাসকের জুলুম নির্যাতনের বিরুদ্ধে এদেশের ছাত্র-জনতার দুর্বার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছেন ।
এখন দেশের মানুষ অনেকটা শান্তিতে বসবাস করছে । দেশের জনগন আওয়ামীলীগ কে প্রত্যাখান করেছে । কিন্তু কিছু ষড়যন্ত্রকারী লোক এখনো বিভিন্ন গুজব ছড়িয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে যাচ্ছে । তাই এসব ষড়যন্ত্রকারী থেকে সতর্ক থাকতে বিএনপি , যুবদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আহবান জানান ।
বিএনপি দেশের উন্নয়ন করে বলেই এদেশের জনগন বিএনপিকে ভালবাসে । আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবিলা করতে বিএনপি , যুবদল সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নাই ।
৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালারমারছড়া ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি রিদুয়ানুল হক পুতুল , ৪নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি জমির উদ্দিন সরকার , মহেশখালী উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম মনি ,
কালারমারছড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক ক ম আলমগীর , বক্তব্য রাখেন নবগঠিত কালারমারছড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সাবেক ছাত্রনেতা সেলিম মাহমুদ । কর্মী সভায় স্বাগত বক্তব্য রাখেন কালারমারছড়া ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক এহছানুল করিম ।
মহেশখালী উপজেলা ছাত্রদলের সদস্য জাহাঙ্গীর আলম হিরু এর সঞ্চালনায় ১০ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধা ৬ টার সময় ইউনিয়নের উত্তর ঝাপুয়া বাজারে স্থানীয় ওয়ার্ড যুবদলের কর্মী সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য বদরুল আলম ছাদেক , উপজেলা যুবদলের সদস্য ফরিদুল আলম ফরিদ ,
বক্তব্য রাখেন নবগঠিত কালারমারছড়া ইউনিয় যুবদলের যুগ্ন আহবায়ক শামশুল আলম পিংকি , ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক নাজমুল হোছাইন ছিদ্দিকী , যুগ্ন আহবায়ক মোঃ হামিদ হোছাইন , যুগ্ন আহবায়ক ইব্রাহীম বাবুল , যুগ্ন আহবায়ক মোঃ আলী , ইউনিয়ন যুবদলের সদস্য শাহাদত নুর প্রমুখ । কর্মী সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সদস্য আবু আহমদ চৌধুরী , ইউনিয়ন যুবদলের সদস্য নাজমুল হোছাইন ফরহাদ , বোরহান উদ্দিন , ৪ নং ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক মোহাম্মদ ইসমাইল প্রমূখ ।