মহেশখালী প্রতিনিধি
জীবাশ্ম জ্বালানি নয় , একমাত্র নবায়নযোগ্য জ্বালানি রুখতে পারে জলবায়ু পরিবর্তন । এই বিষয়ের উপর স্কুলের শিক্ষার্থীরা চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগীতায় অংশগ্রহণ করেছেন ।
বিতর্কে প্রতিযোগীতায় নবায়নযোগ্য জ্বালানি পক্ষ তাদের যুক্তিতর্ক উপস্থাপন করে জীবাশ্ম জ্বালানির ক্ষতিকারক দিকগুলো তুলে ধরেন ।
তারা বলেন বর্তমান বিশ্বে জীবাশ্ম জ্বালানি নিরবচ্ছিন্ন ও বেপরোয়া ব্যবহার বেড়েই চলেছে, যা আমাদের এ সবুজ গ্রহকে উষ্ণ করে তুলছে ।
জলবায়ু আর বায়ুমণ্ডল বৈরীভাবাপন্ন হয়ে উঠছে , সারা বিশ্বে জলবায়ু পরিবর্তনের ফলে আকস্মিক বন্যা, জলোচ্ছ্বাস, ভূমিধস, ভূমিকম্প প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ অস্বাভাবিক ও অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পাচ্ছে ।
জীবাশ্ম জ্বালানি অতি বেপরোয়া ব্যবহার, ব্যাপক নগরায়ণ ও শিল্প কলকারখানা এবং বনভূমি ধ্বংস সহ প্রভৃতি আমাদের এ পৃথিবীকে জীবন ধারণের অনুপযোগী করে তুলছে। তাছাড়া জীবাশ্ম জ্বালানি ব্যবহারের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাওয়ার কারণে এর ভূগর্ভস্থ রিজার্ভও খুব শিগগির শেষ হয়ে যাবে বলেও যুক্তিতর্কে উপস্থাপন করেন।
বর্তমান বিশ্বে আধুনিক মানবসভ্যতার অস্তিত্ব বজায় রাখার জন্য নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের কোন বিকল্প নাই বলেও জানান তারা ।
উপকূল সুরক্ষা ফাউন্ডেশন ও কোহেলিয়া নদী রক্ষা কমিটির যৌথ আয়োজনে , বুধবার ৯ (অক্টোবর) সকাল ১০ টায় মহেশখালী উপজেলার মাতারবাড়ী কে জি এন্ড মডেল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত চিত্রাঙ্কন , বিতর্ক প্রতিযোগীতা , সাংস্কৃতিক ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুন্নবী ।
চিত্রাঙ্কন , বিতর্ক প্রতিযোগীতা , সাংস্কৃতিক ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাতারবাড়ী ইউপি চেয়ারম্যান এস এস আবু হায়দার । এতে সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন , মাতারবাড়ী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম , প্রধান বক্তা ও বিতর্ক প্রতিযোগীতায় মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন , উপকূল সুরক্ষা ফাউন্ডেশনের আহবায়ক ও সাবেক কক্সবাজার জেলা পরিষদের সদস্য মাষ্টার মশরফা জান্নাত ।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন , আলহাজ্ব ডাঃ মোঃ এয়াকুব আলী । অনুষ্ঠানে বিশেষ অতিথি এবং বিচারকের দায়িত্বে ছিলেন মাতারবাড়ী ইউপি’র প্যানেল চেয়ারম্যান আব্দুল খালেক সিকদার , সাবেক ইউপি সদস্য হামেদ হোছাইন খোকা , ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মাষ্টার আলাউদ্দিন , মহেশখালী জন-সুরক্ষা মঞ্চ এর সাধারন সম্পাদক মাওলানা মোঃ মহসিন , পরিবেশকর্মী এম এ হান্নান ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাতারবাড়ী ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজবাহ উদ্দিন মজিদী , ইউনুছখালী নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এমরান সরওয়ার , ইউছুপ মুন্না , পরিবেশকর্মী শাহেদুল ইসলাম , মোস্তফা বেগম , ইয়াছমিন আকতার প্রমুখ ।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন , উপকূল সুরক্ষা ফাউন্ডেশনের যুগ্ন আহবায়ক ও কোহেলিয়া নদী রক্ষা কমিটির সদস্য সচিব আবু বক্কর ছিদ্দিক এবং মাতারবাড়ী কে জি এন্ড মডেল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা আলী ।
অনুষ্ঠানে চিত্রাঙ্কন , বিতর্ক প্রতিযোগী এবং সাংস্কৃতিকে অংশগ্রহণকারী বিজয়ী সহ সকল প্রতিযোগীদের হাতে পুরুষ্কার প্রদান করা হয় । এতে অত্র বিদ্যালয়ের সকল শিক্ষকগন , ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন ।