আসন্ন দূর্গা পূজা উপলক্ষে মানিকগঞ্জ পৌর এলাকার ৩৪টি পূজা মন্ডপে বিএনপির পক্ষ থেকে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা আর্থিক অনুদান প্রদান করেন এবং সনাতন ধর্মাবলম্বী সাথে মত বিনিময় করেন।
মঙ্গলবার মত বিনিময় ও অনুদান প্রদান অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ বলেন,গত ৫ই আগষ্ট পটপরিবর্তনের পর পুরো মানিকগঞ্জ জেলায় আইন-শৃঙ্খলা রক্ষা, সনাতন ধর্মাবলম্বী
সম্প্রদায়ের নিরাপত্তা বিধান,মন্দির-হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় পাহারা সহ সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের পাশে থাকার জন্যে আফরোজ খান রিতা সহ বিএনপির নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আফরোজ খান রিতা বলেন,বিএনপি সব সময়ই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে। আমরা আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশের সার্বিক নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য কাজ করে যাচ্ছি। আমরা সবাই বাংলাদেশী,আমরা একসাথে এ দেশটাকে গড়ে তুলবো।
আফরোজ খান রিতা নিজ তহবিল হতে প্রতিটি পূজা মন্ডপে ৭ হাজার করে টাকা অনুদান প্রদান করেন।এবার জেলার ৫১৩টি মন্ডপে পূজা হচ্ছে। তিনি পর্যায় ক্রমে সকল পূজা পন্ডবেই সহযোগিতা করবেন।