আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

তাহিরপুরে ভারতীয় চোরাই কয়লা বোঝাই নৌকাসহ আটক ৩

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের তাহিরপুরে ভারতীয় চোরাই কয়লা বোঝাই স্টিলবডি নৌকাসহ তিন চোরাকারবারিকে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ।

মঙ্গলবার (৮ অক্টোবর) ভোররাতে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কামালপুর গ্রামে নুর আলীর বসত বাড়ির ঘাটে অভিযান চালিয়ে ২৮মেট্রিকটন ভারতীয় চোরাই কয়লা বোঝাই ১টি স্টিলবডি নৌকা-সহ তিন চোরাকারবারিকে আটক করে পুলিশ।

আটককৃত চোরাকারবারিরা হলেন- উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের কামালপুর গ্রামের আব্দুল মন্নানের ছেলে আলী নূর (৫৪), একই ইউনিয়নের তরং গ্রামের ফরমুজ আলীর ছেলে এংরাজুল (৫৫) ও তার ছেলে পলক প্রকাশ বাবু (২০)।

থানা পুলিশ জানায়, সম্প্রতি উপজেলার ট্যাকেরঘাট, লাকমা, চারাগাঁও সহ একাধিক সীমান্ত গ্রাম দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা কয়লার চালান বিভিন্ন বাড়িঘরে মজুদ রাখে। এমন গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানাধীন ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই যিশু দত্তের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম সোমবার মধ্যরাতে বিশেষ অভিযানে নামে। এরপর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের কামালপুর গ্রামের আলী নুরের বসত বাড়ির ঘাট থেকে ২৮মেট্রিকটন ভারতীয় চোরাই কয়লা বোঝাই ১টি স্টিলবডি নৌকা জব্দ করা হয়।  এ সময় আলী নূর, এংরাজুল ও পলক প্রকাশ বাবুকে পুলিশ গ্রেফতার করলেও তাদের অপর কয়েক সহযোগী চোরাকারবারি নৌকা থেকে পানিতে ঝাঁপ দিয়ে সাতরাইয়া পালিয়ে যায়।

মঙ্গলবার দুপুরে তাহিরপুর থানাধীন ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ফাঁড়ির এএসআই কামাল হোসেন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে আলী নূর, এংরাজুল ও পলক প্রকাশ বাবুকে কে গ্রেফতার ও তাদের দুই সহযোগীকে পলাতক আসামি দেখিয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ বাদি হয়ে আটককৃত ৩ চোরাকারবারি সহ দুইজনকে পলাতক দেখিয়ে অজ্ঞাতনামা আরও আসামি করে থানায় একটি মামলা হয়েছে। সবরকমের চোরাচালান রোধে পুলিশ সব সময়ই বদ্ধ পরিকর। চোরাচালান বন্ধে পুলিশের এইরকম অভিযান অব্যাহত থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ