আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে সাড়ে ৫ কোটি টাকার মাদক উদ্ধার, গ্রেপ্তার ৩

সাভার প্রতিনিধি :

সাভারে অভিযান পরিচালনা করে প্রায় ৫ কোটি ৫২ লাখ টাকার ফেনসিডিল ও কেরু অ্যান্ড কোং এর দেশীয় মদ উদ্ধার করে তিন জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

সোমবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে উদ্ধার করা মাদকসহ গ্রেপ্তার তিন মাদক কারবারিকে সাভার মডেল থানায় হস্তান্তর করে র‍্যাব-৩। এর আগে ভোরে সাভারের আমিনবাজারের ২০ শয্যা হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করে মাদকসহ ওই তিন জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- আবদিন আলী (৫৮), বিষু রহমান (৩৭) ও আলিফ (৩০)। গ্রেপ্তারদের বিস্তারিত পরিচয় পাওয়া না গেলেও তারা পেশাদার মাদক কারবারি বলে জানা গেছে।

র‍্যাব জানায়, ভোরে র‍্যাব-৩ এর একটি দল সাভারের আমিন বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩০০ বোতল ফেনসিডিল ও কেরু অ্যান্ড কোং এর ১৮ হাজার বোতল মদ উদ্ধার করে তিনজনকে গ্রেপ্তার করে র‍্যাব। রাতে মাদকসহ আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৩ এর ডিএডি মাহবুব হোসেন  বলেন, ভোরে অভিযান করে উদ্ধার করা ফেনসিডিলের বর্তমান আনুমানিক বাজার মুল্য ১২ লাখ ও কেরু’র মুল্য ৫ কোটি ৪০ লাখ টাকা। এসব মাদকসহ আসামিদের সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিয়া  বলেন, আসামিদের বিরুদ্ধে র‍্যাব-৩ এর ডিএডি মাহবুব হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ