আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ইউপি সদস্য গ্রেফতার

সাভার প্রতিনিধি :

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যার একাধিক মামলার আসামি ইউনিয়ন পরিষদের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রবিবার রাতে র‍্যাব-৪ (সিপিসি-২) এর অধিনায়ক মেজর জালিস মাহমুদ খান তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সন্ধ্যায় আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

গ্রেপ্তার হাজী আবু সাদেক ভূঁইয়া আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার এবং ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি আশুলিয়ার ভাদাইল এলাকায় বসবাস করেন।

র‍্যাব-৪ (সিপিসি-২) এর অধিনায়ক মেজর জালিস মাহমুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ আশুলিয়ার ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে ছাত্র-জনতার ঘটনায় একাধিক মামলার একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত সাদেক ভূইয়া ঘটনার পর থেকে  পলাতক ছিলেন। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ