আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

তাহিরপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

আবু জাহান তালুকদার, তাহিরপুরঃ

শিক্ষকের কন্ঠস্বরঃ শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” এ শ্লোগান নিয়ে সুনামগঞ্জের তাহিরপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে তাহিরপুর উপজেলা প্রশাসন ও বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে উপজেলা চত্বর থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম।

এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল আউয়াল, ইউপি চেয়ারম্যান জুনাব আলী, জয়নাল আবেদীন ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফনি ভুষন সরকার, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের শফিকুল ইসলাম, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাচ্ছির আলম-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ