আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় ওলামালীগ নেতা গ্রেপ্তার

সাভার প্রতিনিধি :

সাভারে অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এজাহারভুক্ত আসামী গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) নূর আলম ওলামালীগ এক নেতাকে গ্রেপ্তারের বিষয়টি জানায়। এরআগে দুপুরে আমিন বাজারের থেকে ওই ওলামালীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

সাভারের আমিন বাজার ইউনিয়নের নরসিংহপুর এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে মাওলানা ফয়জুল রহমান ফয়েজ (৩৫)। সে আমিন বাজার ইউনিয়নের ওলামালীগের সভাপতি বলে জানা যায়।

মামলার এজাহারসূত্রে জানায়, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হৃদয় আহমেদ সাভারের থানা রোড়ে মুক্তিমোড় এলাকার আসে। সেখানে ছাত্রদের যৌক্তিক দাবির পক্ষে একাত্মতা পোষণ করে ছাত্র আন্দোলনে যোগ দেন তিনি। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ হুকুমে এবং প্ররোচনায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী অঙ্গসংঘঠনের অজ্ঞাতনামা আরও আসামিরা হামলা করে। এ সময় আসামিদের সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনরত ছাত্রদের ধাওয়া করে এবং এলোপাতাড়ি পেটায় এবং আগ্নেয়াস্ত্র দিয়া উপর্যুপরি গুলি বর্ষণ করে। হৃদয়ের বুকসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট সকালে হৃদয়ের মৃত্যু হয়।
এঘটনায় ৩১ আগস্ট নিহত হৃদয়ের বাবা রাজু আহম্মেদ বাদি হয়ে সাভার মডেল থানায় ১১৭ জনের নাম উল্লেখ করে ১৫০-২০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে।

এবিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) নূর আলম বলেন, বিকেলে সাভারের আমিন বাজার এলাকায় অভিযান চালিয়ে ফয়জুল রহমান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যা ও ৬ আগস্ট ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুটপাট ও অগ্নিসংযোগের মামলা রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ