আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

মিরপুরে গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে ছাত্রদলের বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক:

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে রাজধানীর মিরপুরে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। গত বুধবার (২ অক্টোবর) মিরপুরের শাহ আলী থানা ছাত্রদল জাতীয় চিড়িয়াখানা সড়কের দুই পাশে নিম ও বকুলগাছের চারা রোপণ করার মধ্য দিয়ে এ কর্মসূচি পালন করে।

বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৯৩ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক আমিনুল ইসলাম জয়, যুগ্ন আহবায়ক মাহমুদুল ইসলাম শিশির, হাবিবুর রহমান হাবিব, সুমন, সাব্বির হোসেন, তৌকির আহমেদ, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক আহবায়ক সদস্য সাকিবুল আরিফ, শাহ আলী থানা ছাত্রদল নেতা তানজিব আলামিন আহনাফ, আউলাদ হোসেন প্রমুখ।

আমিনুল ইসলাম জয় বলেন, ‘২০২৪ সালের জুলাই মাসে যে ব্যক্তিরা জীবন দিয়ে আমাদের ফ্যাসিবাদমুক্ত দেশ উপহার দিয়েছেন তাদের স্মরন করেই এই বৃক্ষরোপন। তাদের অবদান আমাদের কাছে চির অম্লান। আমরা তাদের স্মরণীয় করে রাখতে চাই।’

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ