আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

কামাল আবদুল নাসের ৪, মেজবা উদ্দীন ৩ দিনের রিমান্ডে

আদালত প্রতিবেদক :

প্রায় দুই বছর আগে বিএনপির কার্যালয়ে পুলিশের অভিযানে গুলিতে মকবুল নামের বিএনপির কর্মী মৃত্যুর মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল আবদুল নাসের চৌধুরীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

অপরদিকে গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দীন আহমেদের ৩ দিনের রিমান্ড দেওয়া হয়েছে।এদিন আবু নাসেরকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক নাজমুল হাচান।

তারপক্ষে রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন অ্যাডভোকেট ড. শামীম আল সাইফুল সোহাগ। শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ডের আদেশ দেন।অপরদিকে মেজবাহ উদ্দীনকে আদালতে হাজির করে তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক তন্ময় কুমার বিশ্বাস।

তার রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন অ্যাডভোকেট খায়ের উদ্দিন শিকদার। শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।গত বছর ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ হামলা চালায়। এতে বিএনপির শত শত নেতাকর্মী আহত হন এবং যুবদল নেতা শামীম মারা যান।

২০২২ সালের ১০ ডিসেম্বর একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে। এর আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালায়।

কার্যালয়ে ভাঙচুর চালায়। কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতাকর্মীর ওপর হামলা চালায়। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ