আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে ছাত্রজনতা হত্যা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সাভার প্রতিনিধি :

বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুল ইসলামকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী

রবিবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৬ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন সিপিসি-২, র‍্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান। এর আগে রবিবার  বিকেলে সাভারের বাজার রোডের নিজ বাস ভবনে   অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার সাইদুল ইসলাম সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের মুশুরিখোলা এলাকার জজ মিয়ার ছেলে। তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি।

র‍্যাব জানায়, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যার ঘটনায় সাভার থানায় দায়েরকৃত একটি মামলায় ওই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সিপিসি-২, র‍্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান বলেন, গ্রেপ্তার ছাত্রলীগ নেতার ব্যাপারে আইনগত প্রক্রিয়া শেষে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ