আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

পাহাড়ি জনগোষ্ঠীর বাড়িঘর ও দোকানপাটে আগুন দেওয়ার প্রতিবাদে জাবিতে মশাল মিছিল 

জাবি প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় পাহাড়ি জনগোষ্ঠীর বাড়িঘর ও দোকানপাটে আগুন দেওয়ার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মশাল মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ে  অধ্যায়নরত আদিবাসী শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার ( ১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন সপ্তম ছায়ামঞ্চ থেকে একটি মশাল মিছিল বের করেন  শিক্ষার্থীরা।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক ঘুরে শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপরে সেখানে শিক্ষার্থীরা একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন।  এতে সংহতি জানিয়ে আদিবাসী শিক্ষার্থীদের বাইরে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরাও অংশ নেন।

সমাবেশে  বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সোমা ডুমরির সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ইন্ডিজেনাস স্টুডেন্টস এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পংকজ খক সী। তিনি বলেন, “আজকে পাহাড়ের জনগণরা শান্তিতে নিজের বাসায় থাকতে পারছে না, তারা সবসময় শঙ্কায় থাকে কখন কারা এসে আবার মারধর করে কিংবা বাড়ি ঘরে আগুন দিয়ে দেয়। পাহাড়ে এই জিনিসগুলো নতুন না, যুগ যুগ ধরে এগুলো হয়ে আসছে। আমরা এই সবকিছুর বিচার চাই।”

সমাবেশে আদিবাসী শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী প্রাপ্তি তাপসী বলেন, “পাহাড়ে দীর্ঘদিন ধরে যা হচ্ছে আমরা সমতলের বাঙালীরা সেটা ভাবতেও পারি না। বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠীরা স্বাধীনতার এত বছর পরেও তাদের সাংবিধানিক অধিকার বুঝে পায়নি। আদিবাসীদের অধিকার নিশ্চিত না করতে পারলে বাংলাদেশের স্বাধীনতার কোনো মানে থাকে না।”

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ