আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

জাবিতে নতুন বর্ষের ক্লাস শুরু ৩০ সেপ্টেম্বর

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৩-তম ব্যাচে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ৩০ সেপ্টেম্বর।

আজ (১৫ সেপ্টেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রভোস্ট কমিটির সভায় বিশ্ববিদ্যালয়ের ৫৩-তম ব্যাচে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামী ৩০ সেপ্টেম্বর শুরুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে বেলা বারোটায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), আবাসিক হলগুলোর প্রভোস্ট, ওয়ার্ডেন, আবাসিক শিক্ষক, উপ- রেজিস্ট্রার (শিক্ষা) প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় নবনির্মিত বীর প্রতীক তারামন বিবি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে শিক্ষার্থী উঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ লক্ষ্যে শিক্ষার্থীদের আবাসিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়াও আবাসিক হলগুলোর প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম তদারক করার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী এবং হল প্রভোস্টগণের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

সভায় আবাসিক হলগুলোর শিক্ষার্থী অনুপাতে জনবল পুনঃবন্টন করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আবাসিক হলগুলোতে অবস্থানরত মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের অতিদ্রুত হল ছেড়ে চলে যেতে অনুরোধ করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ