আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

রাবির চার হলে নতুন প্রাধ্যক্ষ নিয়োগ

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারটি হলে আজ ০৭ সেপ্টেম্বর ২০২৪, শনিবার নতুন প্রাধ্যক্ষ নিয়োগ করা হয়েছে। উপাচার্য প্রফেসর মো. সালেহ হাসান নকীব এ নিয়োগ দেন।

নবনিযুক্ত প্রাধ্যক্ষ ও হলগুলো হচ্ছে মতিহার হলে ড. মো. ছামিউল ইসলাম সরকার (প্রফেসর, পদার্থবিজ্ঞান বিভাগ), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ড. মোহাম্মদ জামিরুল ইসলাম (প্রফেসর, সমাজকর্ম বিভাগ), বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে ড. লাভলী নাহার (প্রফেসর, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগ) ও শহীদ হবিবুর রহমান হলে ড. মো. বায়তুল মোকাদ্দেছুর রহমান (প্রফেসর, ফার্মেসী বিভাগ)।

নবনিযুক্ত প্রাধ্যক্ষগণ ইতিমধ্যে নিজ নিজ দায়িত্বে যোগ দিয়েছেন। তাঁরা দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
প্রসঙ্গত, হলগুলোর পূর্বতন প্রাধ্যক্ষগণ সম্প্রতি পদত্যাগ করলে পদগুলো শুন্য হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ