আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

নারীবান্ধব ক্যাম্পাসের দাবিতে জাবিতে বিক্ষোভ মিছিল

জাবি প্রতিনিধি:

ক্যাম্পাসের সকল পয়েন্টে পর্যাপ্ত আলো, নিরাপত্তা রক্ষী ও প্রয়োজনীয় এলাকায় সিসিটিভির ব্যবস্থা করার মাধ্যমে নারীবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৮ আগস্ট) বুধবার দুপুর ১ টায় নারীবান্ধব ক্যাম্পাস নিশ্চিতকরণের দাবিতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে জড়ো হন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের কয়েকজন শিক্ষক এবং সাধারণ শিক্ষার্থীরা। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বটতলা সংলগ্ন এলাকায় এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের ৪৭ তম আবর্তনের শিক্ষার্থী প্রাপ্তি তাপস্বীর সঞ্চালনায় একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ইতিহাস বিভাগের প্রভাষক শারমিন সুলতানা বলেন, “শুধু ছাত্রীরাই নয়, একজন নারী শিক্ষক হিসেবে ক্যাম্পাসে চলাচল করতে আমিও অনিরাপদ বোধ করছি। সম্প্রতি আমার বিভাগেরই এক শিক্ষার্থী যৌন হয়রানির শিকার হয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আমি এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”

এছাড়াও সমাবেশের সঞ্চালক প্রাপ্তি তাপসী বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দিনে হোক, রাতে হোক; ছাত্রীরা ক্যাম্পাসে নির্বিঘ্নে পড়াশোনা করেছে, আড্ডা দিয়েছে, সাংস্কৃতিক কাজকর্মে অংশ নিয়েছে। যতবারই কোনো অন্যায় হয়েছে, নিপীড়ন হয়েছে; জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা সরব থেকে আওয়াজ তুলেছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু নারী শিক্ষার্থী যৌন হয়রানীর শিকার হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং এ ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচার দাবি করছি। আমরা ‘৯৮’ এর ধর্ষণবিরোধী ছাত্রী আন্দোলনের উত্তরসূরী। আমাদের ক্যাম্পাস আমাদেরকেই রক্ষা করতে হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ