আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ায় আবাসিক হোটেলে শিক্ষার্থীদের অভিযান 

সাভার প্রতিনিধিঃ

শিল্পাঞ্চল আশুলিয়ায় ড্রীমল্যান্ড গেষ্টহাউজ নামের একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের দায়ে ওই হোটেল থেকে ১৫ নারী পুরুষকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা।

শুক্রবার (১৬ আগস্ট) বাদ জুমা আশুলিয়ার জিরানী বাজার এলাকার ওই হোটেল থেকে তাদের বের করে দেয়া হয়।

শিক্ষার্থীরা জানান, নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে জিরানী বাজার এলাকায় ড্রীমল্যান্ড গেষ্টহাউজ নাম দিয়ে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় আজ (শুক্রবার) জুমার নামাজের পর বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই গেস্টহাউযে যায় এবং বিভিন্ন কক্ষ থেকে আপত্তিকর অবস্থায় ১৫ নারী পুরুষকে দেখতে পায়। পরে তাদের বের করে জড়ো করে এবং ভবিষ্যতে এধরণের কাজ করবে না মর্মে জানালে সবাইকে বের করে দেয়। পরে হোটেলে থাকা সবাইকে বের করে দিয়ে মূল ফটকে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ