জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কলা ও মানবিকী অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে বিভিন্ন প্রজাতির ১২০ টি গাছ রোপণ করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১১ জুলাই), শনিবার (১৩ জুলাই) ও আজ রবিবার (১৪ জুলাই) তিনদিন ধরে কলা অনুষদ এলাকা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ এলাকা, পরিবহন ডিপো চত্ত্বর, শিক্ষক-কর্মকর্তা ক্লাব, বিশমাইল এলাকাসহ বিভিন্ন এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরবর্তীতে আরও ৬০ টি গাছ রোপণ করা হবে বলে জানা গেছে।
রোপণকৃত গাছগুলোর মধ্যে ছিল শিমুল, কনকচূড়া, হিজল, আম, জাম, কাঠাল, লিচু, জাম্বুরা, বেল, পলাশ, বকুল, অর্জুন, নিম, কৃষ্ণচূড়া, রুপচম্পল ইত্যাদি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক খালিদ কুদ্দুস বলেন, “আমরা অনেক আগে থেকেই আমাদের অনুষদের শিক্ষকরা মিলে বৃক্ষরোপণ করতে চেয়েছিলাম, যেহেতু এখন বর্ষাকাল, গাছ লাগানোর জন্য উপযুক্ত সময় এজন্য আমরা গাছ গুলো রোপণ করেছি। ভবিষ্যতে আমাদের আরো কিছু গাছ রোপণের চিন্তা ভাবনা আছে।”