আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

নবগঠিত কালারমারছড়া ইউনিয়ন বিএনপি’র পরিচিতি সভা ও ঈদপুনর্মিলনী

মহেশখালী প্রতিনিধি:

মহেশখালী উপজেলার আওতাধীন কালারমারছড়া ইউনিয়নের নবগঠিত বিএনপি’র পুর্নাঙ্গ কমিটির পরিচিতি সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে । উক্ত পরিচিতি সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , কক্সবাজার জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী । প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব আবু বকর ছিদ্দিক চেয়ারম্যান । মাওলানা আমান উল্লাহ’র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ২৯ জুন (শনিবার) বিকাল ৪টার সময় ইউনুছখালী বাজারে টিপু মার্কেটে অনুষ্ঠিত পরিচিতি সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে কালারমারছড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ্ব এখলাছুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নুরুল আবছারের সঞ্চালনায় পরিচিতি সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ,
মহেশখালী বিএনপি’র সহ-সভাপতি এস্তেফাজুল হক , মহেশখালী উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আমিনুল হক চৌধুরী , জেলা বিএনপি’র সদস্য আকতার হোসেন , উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আকতার হোসেন , উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক শফিউল আলম শফি , বড় মহেশখালী ইউনিয়ন বিএনপি’র সভাপতি প্রভাষক নাছির উদ্দিন , শাপলাপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি বজল আহমদ , ধলঘাটা ইউনিয়ন বিএনপি’র আহবায়ক নুরুল আলম পুতু , ছেট মহেশখালী ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মাষ্টার কবির আহমদ , উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ার পাশা ,
জেলা শ্রমিকদলের কৃষকদলের যুগ্ন আহ্বায়ক ফরিদুল আলম কালারমারছড়া ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি আবুল কাসেম , সহ-সভাপতি শরিফুল আলম মেম্বার , সহ-সভাপতি রিদুয়ানুল হক পুতুল , সহ-সভাপতি জসিম উদ্দিন , সহ-সভাপতি নাছির উদ্দিন , কালারমারছড়া বিএনপি’র যুগ্ন সম্পাদক ডাঃ নাছির উদ্দিন , কালারমারছড়া বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আরিফুল্লাহ , শরিফুল আলম , ইউনিয়ন বিএনপি’র দপ্তর সম্পাদক আকতার কামাল , মাতারবাড়ী ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ হোছাইন মাসুম , মাতারবাড়ী বিএনপি’র যুগ্ন সম্পাদক হামেদ হোমেন খোকা , ধলঘাটা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক গিয়াস উদ্দিন , বিএনপি’র প্রচার সম্পাদক আব্দুস সালাম , উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি এরশাদ উল্লাহ , কালারমারছড়া ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি লোকমান হাকিম , ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি উসমান গনি , ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ ভুট্টো , ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ ফোরকান , সাবেক ছাত্রদল নেতা তারেক বিন জিয়াত , ৬নং ওয়ার্ড বিএনপি’র সাধারন সম্পাদক আবুল ফজল , ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি উসমান গনি , জালাল আহমদ প্রমুখ । এছাড়াও বিএনপি , যুবদল , ছাত্রদল , স্বেচ্ছাসেবকদল , শ্রমিকদল , মৎস্যজীবীদল ও কৃষকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । প্রধান অতিথি নুরুল বশর চৌধুরী বলেন , বর্তমান সরকার ক্ষমতাকে কুক্ষিগত রাখার জন্য সাবেক তিন বারের প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবৈধভাবে বন্ধি করে রেখেছে । এদেশের মানুষের স্বাধীনতা কেডে নিয়েছে , নেতাদের দুর্নীতির কারনে অর্থনীতি পঙ্গু হয়ে গেছে । দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে । নবগঠিত কালারমারছড়া বিএনপি’র উদ্দেশে বলেন , সৎ এবং ত্যাগী ব্যাক্তিদের দিয়েই কালারমারছড়া ইউনিয়ন বিএনপি’র কমিটি সাজানো হয়েছে । এই কমিটির নেতৃবৃন্দগন বিএনপি’র নেতৃত্বে আগামী সব কর্মসূচি সফলভাবে পালন করে তারা দলের জন্য অগ্রণী ভুমিকা রাখবে । গণতন্ত্র পুনরুদ্ধারে কালারমারছড়ার মানুষ তাদের ডাকে রাজ পথে আন্দোলনের জন্য ঝাপিয়ে পড়বে বলে আশা ব্যাক্ত করেন ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ