আলম শাওন,বিয়ানীবাজার:
সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম পল্লব হেলিকপ্টার প্রতীক নিয়ে ২০ হাজার ১৯৩ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী গৌছ উদ্দিন শালিক পাখি প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৫৬০ ভোট।
সিলেট বিভাগে বুধবার (২৯ মে) ১০টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপ এটি। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষ শেষে শুরু হয় গণনা। সব কয়টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বেসরকারিভাবে আবুল কাশেম পল্লব নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে নির্বাচন সংশ্লিষ্ট একটি সূত্র।