আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

জাবিতে ১১ দফা দাবিতে স্মারকলিপি প্রদান শহীদ তাজউদ্দীন আহমদ হলের শিক্ষার্থীদের

জাবি প্রতিনিধি:

রফিক জব্বার হলের সামনের চলাচলের রাস্তা উন্মুক্ত করা, নষ্ট চেয়ার টেবিল পরিবর্তন, মানসম্মত খাবার এবং অবিলম্বে হল ডাইনিং চালুসহ ১১ দফা দাবিতে হল প্রভোস্ট বরাবর স্মারকলিপি প্রদান করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তাজউদ্দিন আহমদ হলের শিক্ষার্থীরা।

বুধবার (২৯ মে) দুপুর ৩ টা হল প্রভোস্ট অধ্যাপক আলমগীর কবির বরাবর স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা।

তাদের অন্যান্য দাবিগুলো হলো অচল দোকানের মালিকানা পরিবর্তন, হলের স্টাফ সংখ্যা বৃদ্ধি, হলে পর্যাপ্ত সুইপার নিয়োগ, খেলাধুলার সরঞ্জামের পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিতকরন, পত্রিকা স্ট্যান্ডের ব্যবস্থা করা, রফিক জব্বার হলের সামনের চলাচলের রাস্তা উন্মুক্ত করা, হলের নামফলক স্থাপন এবং লন্ড্রির ব্যবস্থা।

এ বিষয়ে হল ছাত্রলীগ নেতা মুহিবুর রহমান শুভ বলেন , দীর্ঘ পাঁচ মাস ধরে আমরা স্যারকে সমস্যাগুলি সম্পর্কে অবহিত করে আসছি। হলের একজন আবাসিক শিক্ষার্থী হিসেবে এ দাবিগুলি আমাদের অধিকার । আমরা আশা করবো হল প্রশাসন এ সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নিবেন ।

এ স্মারকলিপির ব্যাপারে হল ছাত্রলীগ নেতা সজীব হাসান সাজকে জিজ্ঞেস করলে তিনি বলেন, হলের যাবতীয় সমস্যা সম্পর্কে আমরা স্যারকে অনেক আগেই অবহিত করেছি,শিক্ষার্থীদের দাবিগুলিও আমি দেখেছি,বিষয়গুলো আশু সমাধান প্রয়োজন ।

এ বিষয়ে শহীদ তাজউদ্দিন আহমদ হলের প্রভোস্ট ও
প্রক্টর অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবির বলেন,
স্মারকলিপিটি আমি পেয়েছি, এখানে কিছু বিষয় আছে যা কাজ করলে সমাধান করা যাবে আর কিছু বিষয় আছে বিশ্ববিদ্যালয়ের হাতে। যেমন, হলে গ্যাস নেই তাহলে ডাইনিং কিভাবে চালু করব। আর রফিক জব্বার হলের সামনের চলাচলের রাস্তা উন্মুক্ত করার বিষয়টি বিশ্ববিদ্যালয়ের উপর নির্ভর এখানে এই হল একা কিছু করতে পারবে না। ইতোমধ্যে উপাচার্য স্যারকে আমি বিষয়গুলো জানিয়েছি। আর স্মারকলিপিটি নিয়ে আগামিকাল হলের শিক্ষার্থীদের সাথে আমি বসব তাদের সাথে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করব।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ