আব্দুল্লাহ জাইফ, ববি প্রতিনিধি:
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইরাসমুস মুন্ডুস স্কলারশিপ বিষয়ক ওয়েবেনিয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে। বরিশাল ইউনিভার্সিটি রিসার্চ এন্ড হায়ার এডুকেশন সোসাইটি ও ববি সাইন্স ক্লাবের উদ্যোগে এবং ইরাসমুস মুন্ডুস অ্যাসোসিয়েশনের কোলাবরেশনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ ওয়েবিনিয়ারটি।
অনলাইন প্লাটফর্ম জুমে প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে আগামী ১৭ মে ২০২৪ তারিখে বাংলাদেশ সময় বিকেল ৩:৩০ মিনিটে।
ওয়েবেনিয়ারটিতে মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ফাহিম তাহমিদ, ডেপুটি কো-অর্ডিনেটর – পাবলিক রিলেশন, ইরাসমাস মুন্ডুস এসোসিয়েশন বাংলাদেশ এবং এস এম ফয়সাল আহমেদ, ডেপুটি কো-অর্ডিনেটর – ইভেন্ট এন্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট, ইরাসমাস মুন্ডুস এসোসিয়েশন বাংলাদেশ।
প্রোগ্রামটিতে বক্তারা ইরাসমুস মুন্ডুস স্কলারশিপ সংক্রান্ত পরিপূর্ণ গাইডলাইন উপস্থাপন করবেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন।
প্রোগ্রামটি সম্পর্কে ববি রিসার্চ অ্যান্ড হায়ার এডুকেশন সোসাইটির প্রেসিডেন্ট আবদুল হাছিব মোল্লা বলেন, “ইউরোপের সবচেয়ে প্রেস্টিজিয়াস স্কলারশিপ হলো ইরাসমাস মুন্ডুস। আমাদের ইউনিভার্সিটি থেকে এই স্কলারশিপ এভেইল করতে পেরেছেন এরকম বড় ভাইয়া আপুদের সংখ্যা খুব কম। তবে আমি আশা রাখছি সংখ্যাটা দিন দিন বৃদ্ধি পাবে। এ বছর আমাদের ইউনিভার্সিটি থেকে সমাজবিজ্ঞান বিভাগের এক আপু এই স্কলারশিপটি পেয়েছেন। সংখ্যাটা বাড়ুক, এবং পৃথিবীর উন্নত ইউনিভার্সিটিগুলোতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাম ছড়িয়ে পড়ুক। ইরাসমাস মুন্ডুস এসোসিয়েশন বাংলাদেশ’র সাথে এই ওয়েবিনারটি আমরা বরিশাল ইউনিভার্সিটি সাইন্স ক্লাবের সাথে যৌথভাবে আয়োজন করতে যাচ্ছি। আমি এই ওয়েবিনারের সুদূরপ্রসারী ফলাফল নিয়ে খুবই আশাবাদী। আমাদের ইউনিভার্সিটির যারা ভালো একটি স্কলারশিপ নিয়ে ইউরোপে পড়তে যেতে চান তাদের জন্য এই স্কলারশিপটি হতে পারে বেস্ট চয়েজ। সুতরাং ইউরোপ এবং ইউরোপের এই স্কলারশিপ নিয়ে যাদের আগ্রহ রয়েছে তাদের এই ওয়েবিনারে অংশগ্রহণে রেজিস্ট্রেশন করার আহ্বান জানাচ্ছি।”
উক্ত ওয়েবিনার এর ব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যালয় সাইন্স ক্লাব এর প্রেসিডেন্ট রবিউল হাসান বলেন, “বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য আন্ডারগ্র্যাজুয়েশন শেষে ইরাসমাস মুন্ডুস স্কলারশিপ পাওয়া একটি কাঙ্ক্ষিত স্বপ্নের মতো। শিক্ষার্থীদের এই স্বপ্নপূরণের পথটা কিছুটা হলেও স্মুথ করতে আমরা গত ২০২৩ সালে Erasmus Mudus Association-Bangladesh এর সাথে কোলাবরেশন করে একটি ওয়েবিনার আয়োজন করেছিলাম, উক্ত ওয়েবিনার এ ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ এর পরিচিতি, আবেদন এর ধাপসমূহ, প্রয়োজনীয় ডকুমেন্ট, স্কলারশিপ পাওয়ার বিভিন্ন কৌশল সম্পর্কে আলোচনা করা হয়েছিল। ২০২৩ সালে দেশের প্রায় ৩০+ বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীসহ বেশ কিছু বিদেশী শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেছিল। এরই ধারাবাহিকতায় এ বছরেও আমরা এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামটি আয়োজন করতে যাচ্ছি এবং সাথে কো-অর্গানাইজার হিসেবে রয়েছে বরিশাল ইউনিভার্সিটি রিসার্চ এন্ড হায়ার এডুকেশন সোসাইটি । এ বছরেও বেশ ভাল সাড়া পাচ্ছি অনলাইনে ইভেন্ট প্রচার করার ২৪ ঘণ্টার মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাড়াও দেশের পাবলিক, সরকারি-বেসরকারি মিলিয়ে প্রায় ৩৫+ টা বিশ্ববিদ্যালয় থেকে রেজিস্ট্রেশন পেয়েছি, আশা করছি সব স্তরের শিক্ষার্থীরা এই প্রোগ্রামটি থেকে উপকৃত হবে।”