আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

বিইউপি কালচারাল ফোরাম  আয়োজিত “ফোক ফেস্ট ২০২৪” এ ১ম রানার্সআপ ড্যাফোডিল চেঞ্জ টুগেদার ক্লাব

মোকাব্বির আলম সানি:

বাঙালির হাজার বছরের পদচারণা যে সংস্কৃতি ও ঐতিহ্যে, তারই ধারাবাহিকতা বজায় রাখতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালস (বিইউপি) আয়োজন করেছিলো দুইদিন (৪-৫ মে) ব্যাপী “ফোক ফেস্ট ২০২৪” ও আন্তঃবিশ্ববিদ্যালয় লোকশিল্প প্রতিযোগিতা।
উক্ত আয়োজনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-র পক্ষ থেকে ডিআইইউ চেঞ্জ টুগেদার ক্লাব অংশগ্রহণ করে এবং তারা দুইটি বিভাগে কৃতিত্বের সাথে ১ম রানার্সআপ স্থান অর্জন করে। বিভাগ ২টি হচ্ছে লোকনৃত্য এবং লোক চিত্রশিল্প । উল্লেখ্য যে এই ইভেন্টে ১৪ টির অধিক পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেছিলো ।অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিল বিইউপি কালচারাল ফোরাম।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ