আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

বোয়ালখালীতে হিট স্ট্রোকে প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক

বোয়ালখালী প্রতিনিধি:
শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম দিনেই বোয়ালখালীর কালুরঘাট ফেরিতে হিট স্ট্রোকে প্রাণ হারিয়েছেন মাওলানা মো. মোস্তাক আহমেদ কুতুবী আলকাদেরী (৫৫) নামের এক মাদ্রাসা শিক্ষক। তিনি বোয়ালখালী উপজেলার খিতাপচর আজিজিয়া মাবুদিয়া আলিম মাদ্রাসায় কর্মরত ছিলেন।
রবিবার (২৮ এপ্রিল) সকালে মাদ্রাসা খোলায় তিনি নগরীর চান্দগাঁও মোহরা এলাকার বাসা থেকে কর্মস্থলের উদ্দেশ্যে আসছিলেন।
নিহত মোস্তাক আহমদ কক্সবাজার জেলার উত্তর লেমশীখালীর ধুরুং বাজার এলাকার হাজী খলিলুর রহমানের ছেলে। তাঁর তার ১ মেয়ে ও ২ ছেলে রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে কালুরঘাটের পশ্চিম পাড় থেকে পায়ে হেঁটে ফেরিতে উঠেন ওই শিক্ষক। এরপর হঠাৎ ফেরিতে ঢলে পড়েন তিনি। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ