আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে শুকুরজান জিন্নত আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 

মোঃ শামীম হোসেন:

সাভার পৌরসভার জামসিং এলাকায় অবস্থিত শুকুরজান জিন্নত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২৫ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে শিক্ষা প্রতিষ্ঠানটির নিজস্ব মাঠে আনন্দ ও উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ন‌ওশের আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাভার পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রমজান আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর রমজান আহমেদ বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সাস্কৃতিক অনুষ্ঠানের উপর জোর দিতে হবে। প্রতিমাসে শিক্ষকদের লেখাপড়ার অগ্রগতি ও অবনতি সম্পর্কে অভিভাবকদের অবহিত করা জন্য শিক্ষকদের অনুরোধ করেন তিনি।

এসময় বিদ্যালয়টির শিক্ষক মোঃ নাসির উদ্দিনের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য এম এ আজিজুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আবুল বাশার, দাতা সদস্য আলম, আজিম উদ্দিন, আব্দুল হক সবুজ ও অলিউর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ।

বিভিন্ন ইভেন্টে অনুষ্ঠিত খেলায় অংশ গ্রহনকারী বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আমন্ত্রিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ