আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

জাবিতে ভর্তিচ্ছুদের পাশে যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতি

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে(জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য তথ্য সহায়তা, বিনামূল্যে মোবাইল, ব্যাগ, মানিব্যাগ গচ্ছিত রাখাসহ বিভিন্ন সহযোগিতামূলক কাজ করছেন যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত যশোর জেলার শিক্ষার্থীদের উদ্যোগে গড়ে ওঠা এ সংগঠন বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের সার্বক্ষণিক সেবা দিয়ে আসছে৷

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জেলার শিক্ষার্থীদের নিজস্ব উদ্যোগে এই সহায়তা ও সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। দেশের দূর দূরান্ত থেকে আসা হাজারো ভর্তি পরীক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এক অনন্য নজির গড়ে তুলেছেন তারা।

সরেজমিনে দেখা যায়, জাবিতে প্রায় অর্ধশতাধিক জেলা সমিতির তথ্য কেন্দ্র রয়েছে। প্রত্যন্ত অঞ্চল থেকে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা, পরীক্ষা কেন্দ্রে পৌছানো, যাতায়াতে সহায়তা ও তথ্য দিয়ে সহযোগীতা করছে সমিতিগুলো।যশোর জেলা ছাত্র কল্যাণ সমিতি বরাবরের মতো এবারও তথ্য সহয়তা কেন্দ্র স্থাপন করেছে।
যেখান থেকে ভর্তিচ্ছুদের পরীক্ষা কেন্দ্র সম্পর্কে অবগত করার পাশাপাশি তাদের সাথে থাকা ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র পরীক্ষা চলাকালীন সময়ে নিজেদের তত্ত্বাবধানে রাখেন। এছাড়া প্রয়োজনে শিক্ষার্থীদের থাকারও ব্যবস্থা করে থাকেন তারা।
যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতি সভাপতি আসিফ আল আকাশ বলেন, যশোর জেলা থেকে আগত প্রতিটি শিক্ষার্থীদের সহায়তা করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। যশোর জেলার মানুষদের মধ্যে একধরনের ভ্রাতৃত্ববোধ থেকেই আসলে আমরা নিজের জেলার মানুষের জন্য কাজ করে থাকি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ