আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

রাবি উপাচার্যের সাথে ইউনিসেফের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ এর সাক্ষাত

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সাথে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এর ডেপুটি রিপ্রেজেন্টেটিভ এমা ড্রিগহাম গতকাল ০৮ ফেব্রুয়ারী, বৃহস্পতিবার ৩:৩০ মিনিটে উপাচার্যের কার্যালয়ে সাক্ষাত করেন।

সাক্ষাতকালে তারা জলবায়ু পরিবর্তন কীভাবে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের অধিবাসীদের জীবনে প্রভাব ফেলছে এবং ভবিষ্যতে বরেন্দ্র অঞ্চলে জলবায়ুর প্রভাব কেমন হবে এ বিষয়ে আলোচনা করেন। এছাড়াও এমা ড্রিগহাম রাবির সাথে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। শিশু ও নারী এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে ইউনিসেফের সাথে ভবিষ্যতে কাজ করবে বলে উপাচার্য ইউনিসেফকে আশ্বাস প্রদান করেন।

এসময় রাবির পক্ষে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সাবরিনা নাজ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এবং ইউনিসেফের পক্ষে ডেপুটি রিপ্রেজেন্টেটিভ ফারুক আদ্রিয়ান ডুমান, রুহুল আমিন ও রাজশাহী-রংপুর অঞ্চলের ইউনিসেফের প্রধান মো. এ এইচ তৌফিক আহমেদ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ