আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

রাবি তে গ্রীন ভয়েস এর নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

রাবি প্রতিনিধি:

“নবীনের আগমনে সবুজের বুনিয়াদ হোক মননে ও সৃজনে” এই প্রতিপাদ্য ধারণ করে বাংলাদেশের সর্ববৃহৎ পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। ৮ ফেব্রুয়ারি ২০২৪, বৃহস্পতিবার শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে উক্ত আয়োজন অনুষ্ঠিত হয়।

নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এবং গ্রীন ভয়েস রাবি’র উপদেষ্টা অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নগর-পরিকল্পনাবিদ স্থপতি ইকবাল হাবিব।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সাধারণ সম্পাদক ও গ্রীন ভয়েস এর প্রধান সমন্বয়ক জনাব আলমগীর কবির। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনিস্টিউটের পরিচালক ড. সাবরিনা নাজ। লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মর্জিনা বেগম এবং ফারহা নাওয়াজ, নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক সুখন সরকার, বাপা’র রাজশাহী জেলার সভাপতি জামাত খান, প্রাবন্ধিক ও সাংবাদিক ইমরান মাহফুজ।

সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীতশিল্পী লালন গবেষক বাংলাদেশ শিল্পকলা একাডেমির সরদার হীরক রাজা। সংগীতশিল্পী রাফি তালুকদার এবং গ্রীন ভয়েস রাবি’র অভিযাত্রিক দলের সবুজ সদস্যগণ।

জনাব আশিকুর রহমান এর সভাপতিত্বে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন আহসান হাবিব। গ্রীন ভয়েস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাহাদাৎ বাঁধন এর সার্বিক তত্বাবধানে ৩৫০ এর অধিক নবীন সদস্যদের নিয়ে গ্রীন ভয়েস রাবি শাখা’র উক্ত আয়োজন সম্পন্ন হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ