আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

মহেশখালীতে জলবায়ু পরিবর্তন জনিত ক্ষয়ক্ষতি বিষয়ক ‘গণ-শুনানী’ অনুষ্ঠিত 

আবু বক্কর ছিদ্দিক , মহেশখালী প্রতিনিধি

উপকূলীয় এলাকার জেন্ডার ন্যায্যতা , ইকো-সিস্টেম ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন জনিত ক্ষয়ক্ষতি বিষয়ক ‘গণ-শুনানী’ অনুষ্ঠিত হয়েছে মহেশখালীতে । ১ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) সকাল ১১টার সময় মহেশখালী উপজেলা পরিষদের হল রুমে , বেসরকারী উন্নয়ন সংস্থা , ব্রেকিং দ্য সাইলেন্স (বিটিএস) ও কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর আয়োজনে , গণ-শুনানী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা মোঃ নাসিম আহমেদ । মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মীকি মারমার সভাপতিত্বে , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক শেখ আবুল কালাম আজাদ , মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাছবীর হোসেন ।
গণ-শুনানী’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসের সহকারী কর্মকর্তা আলা উদ্দিন , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাতা সংস্থা অক্সফ্যাম-বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার ইকবাল ফারুক , কোডেক এর প্রজেক্ট ম্যানেজার হাসিবুর রহমান , বিটিএসের কক্সবাজার অফিসের প্রজেক্ট ম্যানেজার মনিরুজ্জামান টিটু, ডিপিএম নাহিন জামান মৌরি , ফ্যামিনিস্ট ক্লাইমেট জাস্টিস অফিসার মিফতা বিনতে ইউসুফ , ছোট মহেশখালী ইউপি চেয়ারম্যান রিয়ান সিকদার , মহেশখালী প্রেসক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ , বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী শাখা সভাপতি মোছাদ্দেক ফারুকী , বাপা মহেশখালীর সাধারণ সম্পাদক ও মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক , সিসিডিএফ এর নির্বাহী পরিচালক সুব্রত দত্ত সহ সরকারি সংশ্লিষ্ট দপ্তর , সাংবাদিক , পরিবেশকর্মী , মানবাধিকারকর্মী এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এতে উপস্থিত ছিলেন । গণ-শুনানী’ অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে  মহেশখালীর প্রাণ-প্রকৃতি রক্ষার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর গুলোর ভুমিকা নিয়ে প্রশ্ন তুলেন অনেকে । বিশেষ করে সোনাদিয়া লাগোয়া প্যারাবন , কোহেলিয়া নদী এবং মহেশখালী চ্যানেলের শাপলাপুর অংশে নির্বিচারে প্যারাবন নিধন করে সরকারী খাস জমি দখলকারীর বিরুদ্ধে বন বিভাগকে আরো জোরালো ভুমিকা রাখারও দাবী জানানো হয় । একই সাথে মহেশখালীর পাহাড় ও বন্যপ্রাণী রক্ষার বিষয়েও বন বিভাগ সহ সংশ্লিষ্ট দপ্তর সমুহকে আরো শক্ত ভুমিকা রাখার পরামর্শ দেন উপস্থিত নেতৃবৃন্দ । পরিবেশ প্রকৃতি ধ্বংস করে টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেন পরিবেশকর্মীরা । দিন দিন জলবায়ু বিপর্যয় ঘটছে এ ক্ষেত্রে প্রকৃতি ধ্বংসকারীকে দায়ী করছেন পরিবেশকর্মীগন । অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নাসিম আহমেদ বলেন , পরিবেশকে প্রাধান্য দিয়েই উন্নয়ন প্রকল্প করা হচ্ছে ।  জলবায়ু পরিবর্তন এটি বৈশ্বিক সমস্যা , কক্সবাজারে নির্মিত বায়ু বিদ্যুৎ কে উদাহরণ হিসেবে বলেন জলবায়ু ন্যায্যতা রক্ষায় সরকার কাজ করে যাচ্ছেন । পরিবেশ রক্ষায় সরকারের পাশাপাশি জনগনকে এগিয়ে আসারও আহবান জানানো হয় । পাহাড় ও প্যারাবন নিধনকারী কারো বন্ধু নয় , এদের সামাজিক ভাবে বয়কট করার আহবান জানান উপকূলীয় বন সংরক্ষক শেখ আবুল কালাম আজাদ । গণ-শুনানী’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , ব্রেকিং দ্য সাইলেন্স (বিটিএস) এবং কোডেক এর কর্মকর্তাগ । উক্ত গণ-শুনানী’তে সঞ্চালনা করেন , ব্রেকিং দ্য সাইলেন্স এর পরিচালক (প্রোগ্রাম এন্ড প্ল্যানিং) মোহাম্মদ জাহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন , ব্রেকিং দ্য সাইলেন্সের প্রজেক্ট ম্যানেজার মিরাজ উদ্দিন তালুকদার।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ