শেখ নাদিম, চট্টগ্রামঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা পরিষদ চত্বরে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দিনব্যাপী বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা শুভ উদ্বোধন করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ মো: আলাউদ্দীন , উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল্লাহ, যুব কর্মকর্তা মো: শাহ আলম সহ প্রমুখ।
এ বছর ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় উপজেলার প্রায় ৩৫ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছেন। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ স্টলগুলো পরিদর্শন করেন।