আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যা করে যুবককের আত্মহত্যা 

সাভার প্রতিনিধি :

সাভারের আশুলিয়ায় ভাড়া বাসার কক্ষ আটকে সাবেক স্ত্রীকে উপুর্যপরি ছুরিকাঘাত করে হত্যার পর নিজের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন স্বামী।

মঙ্গলবার দুপুরে আশুলিয়ার কাঁইচাবাড়ী এলাকায় শফুর মন্ডলের মালিকানাধীন বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে এই ঘটনা ঘটে।

নিহত মোছা. মিম আক্তার (২১) নওগাঁ জেলার বদলগাছী থানার খোকশাবাভী গ্রামের মোংরা সরদারের মেয়ে। সে আশুলিয়ার কাঁইচাবাড়ী এলাকায ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

নিহত মো. নাইম (২৫) নাটোর জেলার গুরুদাসপুর থানার মকিনপুর গ্রামের মৃত জালালের ছেলে।

নিহতের ভাই মো. খোরশেদ বলেন, আমি গ্যারেজে কাজে যাওয়ার পর আমার স্ত্রী ফোন করে জানায় যে, নাইম আমার বোনকে মেরে ফেলেছে। তিন বছর আগে মিমের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেছিল নাইম। এরপর দুই বছর সংসারও করেছে ওরা। কিন্তু নাইম মাদকাসক্ত হওয়ায় ওদের সংসারে ঝগড়াঝাঁটি চলতো। তখন অনেক বলেও নাইমকে ভালো করা যায়নি। দেড় বছর আগে আমার বোন মিম এসব কারণে নাইমে তালাক দিয়ে আলাদা থাকা শুরু করে। কাঁইচাবাড়ী এলাকায় আরেকটি মেয়ের সাথে রুম শেয়ার করে স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করতো মিম। নাইম গত ১০ দিন ধরে মিমকে খুঁজে বের করে আবারও বিয়ের জন্য চাপ দিয়ে আসছিলো। বিয়ে না করলে মিমকে মেরে ফেলারও হুমকি দিয়েছে নাইম। সবশেষ আজ ক্ষোভ থেকে মিমের রুমে ঢুকে তাকে ছুরিকাঘাত করে হত্যার পর নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাদরুজ্জামান বলেন, প্রাথমিক ভাবে ওই তরুনীকে ছুরিকাঘাত করে হত্যার পর তার সাবেক স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছি। নিহতের বুকে ও পেটে ছুরিকাঘাতের বেশ কয়েকটি ক্ষত রয়েছে। উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এবিষয়ে আইনগত সিদ্ধান্ত প্রক্রিয়াধীন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ