আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ এন্ড হায়ার এডুকেশন সোসাইটির উদ্যোগে ক্যারিয়ার কার্নিভাল অনুষ্ঠিত

আব্দুল্লাহ জাইফ, ববি প্রতিনিধি:

বরিশাল বিশ্ববিদ্যালয় এবং ইউনিভারসিটি অফ গ্লোবাল ভিলেজের শিক্ষার্থীদের ক্যারিয়ার ও গবেষনা বিষয়ক দিকনির্দেশনা দিতে ২৭ জনুয়ারি ২০২৩ তারিখে ‘ফিট এলিগেন্স ক্যারিয়ার কার্নিভাল’ আয়োজন করে বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ এন্ড হায়ার এডুকেশন সোসাইটি। এই কার্নিভালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় লেখক ও কনটেন্ট ক্রিয়েটর সাদমান সাদিক, আন্তর্জাতিক গবেষক ইউসা আরাফ এবং মার্কেটিং কনসাল্ট্যান্ট ইমাম মেহেদী হাসান।

অনুষ্ঠানে বক্তারা গবেষণা, পেজেন্টেশন, পাবলিক স্পিকিং, ইন্টারভিউ ও সিভি লেখা সহ আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়া অনুষ্ঠানে প্রশ্ন উত্তর পর্ব এবং কুইজ সেশন ছিল।

আয়োজক সংগঠন BURHES প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি মেহেদী হাসান বলেন, শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ে পরিপূর্ণ ধারণা দিতে ও গবেষনায় আগ্রহী করে তুলতে এ প্রোগ্রামটি আমরা আয়োজন করি। বর্তমান কমিটির সর্বশেষ প্রোগ্রাম হিসেবে আমরা সর্বোচ্চটা দিয়ে একটি কার্যকরী এবং ব্যতিক্রমী প্রোগ্রাম আয়োজন করার চেষ্টা করেছি। বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ অ্যান্ড হায়ার এডুকেশন সোসাইটির সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং পরিশ্রমই এ প্রোগ্রামকে সফল করেছে। আমি আশা করি BURHES এর পরবর্তী নেতৃবৃন্দ এ ধরনের আরও প্রোগ্রাম আয়োজন করার মাধ্যমে সংগঠনের সাফল্যের ধারা অব্যাহত রাখবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ