সাভার প্রতিনিধি :
ঢাকার কম দামে গরুর মাংস বিক্রেতা বহুল আলোচিত খলিলকে হত্যার হুমকিদাকে সাভারের আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৩ (র্যাব- ৩)।
শনিবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে এ তথ্য নিশ্চিত করেন সিপিসি-২, র্যাব-৪ ক্যাম্পের সিপিসি ২ এর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ মাজহারুল ইসলাম।
তিনি বলেন, মাংস ব্যবসায়ী খলিলের হুমকিদাতাকে র্যাব ৩ অভিযান চালিয়ে আটক করে নিয়ে গেছে। এর বেশি আমাদের কাছে আর কোন তথ্য নেই।
এর আগে রাজধানীর শাহজাহানপুরে প্রতি কেজি গরুর মাংস ৫৯৫ টাকায় বিক্রি করে আলোচনায় আসা খলিলকে হত্যার হুমকি দেয়া হয়। একইসঙ্গে তার ছেলেকেও হত্যার হুমকি দেয়া হয়। এ ঘটনায় ঢাকার শাহজাহানপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন মাংস ব্যবসায়ী খলিল।
এ ব্যাপারে র্যাব ৩ এর কো বক্তব্য পাওয়া না গেলেও তাদের ফেইসবুক পেইজে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে লেখা রয়েছে, ‘সাম্প্রতিক সময়ে আলোচিত গরুর মাংস ব্যবসায়ী খলিলকে হত্যার হুমকিদাতা ও নির্দেশদাতাকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করেছে র্যাব-৩ । গ্রেফতারকৃত দুইজন হলো (১) নুরুল হক (৬৭) ইমন (২২) এরা দুইজন আশুলিয়ায় পাথালিয়া ইউনিয়নের চারিগ্রাম এলাকার বাসিন্দা। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান র্যাব।