আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ায় ২০০ লিটার চোলাই মদসহ আটক ১

সাভার প্রতিনিধি :

ঢাকার আশুলিয়ায় ২০০ লিটার চোলাই মদসহ রজব আলী (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৭ জানুয়ারি) রাত ৮ টার দিকে আশুলিয়ার গাজীরচট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার জিম্মায় থাকা ২০০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

আটক রজব আলী টাংগাইল জেলার গোপালপুর থানার ভোলার পাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আশুলিয়ার গাজীরচট মুন্সীপাড়া এলাকায় ভাড়া থেকে মাদক ব্যবসা করে আসছেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, আটক রজব আলী মুলত চোলাই মদের খুচরা ব্যবসায়ী। তবে তিনি দুই শত লিটারের বেশি চোলাই মদ মজুদ রেখে খুচরা বিক্রি করতেন। আজ গোপন সংবাদের ভিত্তিতে রজব আলীকে ১ লিটার মদসহ তার ভাড়া বাসার সামনে থেকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে তার ভাড়াবাসায় অভিযান পরিচালনা করে ২০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

এব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন, আটক রজব আলীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আগামীকাল (রবিবার) আদালতে পাঠানো হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ