মহেশখালী প্রতিনিধি:
কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের বার্ষিক সাধারণ সভা ও পিকনিক আয়োজন উপলক্ষে এক প্রস্তুতিমুলক সভা কক্সবাজার ডলফিন মোড়স্থ স্যান্ডি বীচ এন্ড রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে । ২৭ জানুয়ারী (শনিবার) সন্ধ্যার সময় উক্ত সভা সম্পন্ন হয় । কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি স ম ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক এম হোবাইব সজীবের সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়েছে । এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, সংগঠনের কার্যকরী সভাপতি ইমাম খাইর, সিনিয়র সহ-সভাপতি সরওয়ার আলম শাহীন, সহ সভাপতি আব্দুল মালেক সিকদার, সহ-সভাপতি ওবাইদুল হক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, সদস্য- এরফান হোসাইন, ইমরান নাজির, ইয়াছিন আরাফাত, কপিল বিন আমির প্রমূখ ।
উল্লেখ্য, সকলের মতামতের ভিত্তিতে ফেব্রুয়ারি মাসে প্রবাল দ্বীপ সেন্টমাটিন বার্ষিক সাধারণ সভা ও পিকনিক করার সিন্ধান্ত গৃহিত হয়।