রংপুরের আলমনগরে রেললাইনের পাশের বস্তুিতে থাকা সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন “স্বপ্নসিঁড়ি”।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত এই সংগঠনটি নানা ধরনের সেবামূলক কার্যক্রম করে থাকে। এবং সপ্তাহে দুই দিন এসব সুবিধাবঞ্চিত শিশুদেরকে পাঠদান করে। তারই অংশ হিসেবে আজ (২৬শে জানুয়ারী, শুক্রবার) সুবিধাবঞ্চিত শিশুদের জন্য তারা আয়োজন করে ক্রীড়া প্রতিযোগিতা ও শীতবস্ত্র বিতরণ কার্যক্রম। এসময়, সকালে ক্রীড়া প্রতিযোগিতা ও বার্ষিক পরীক্ষা গ্রহণ শেষে। বিকেলে পুরস্কার বিতরণ ও প্রায় ৭০ জন অসহায় সুবিধাবঞ্চিত শিশুর মাঝে জ্যাকেট বিতরণ করে তারা।
এসময়, সেখানে উপস্থিত ছিলেন, সভাপতি জিএম ইমরান, সাধারণ সম্পাদক শোভন সহ সংগঠনের সকল সদস্যরা।
পুরস্কার ও শীতবস্ত্র পেয়ে শিশুরা তাদের আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে।
এ ব্যাপারে, সংগঠনটির সাধারণ সম্পাদক, ফাতিহুল ইসলাম শোভন বলেন – আমরা যখন এই কার্যক্রমের জন্য ফান্ড সংগ্রহ শুরু করি, তখনও ভাবিনি এতোটা সাড়া পাবো। আমাদের সদস্যরা বাক্স বানিয়ে কয়েকদিন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ফান্ড সংগ্রহ করেছে এবং কিছু বিত্তবান মানুষও সাহায্যের হাত বাড়িয়েছে। সর্বোপরি আমাদের সকল স্বেচ্ছাসেবকের অক্লান্ত পরিশ্রমে এই সুবিধাবঞ্চিত শিশুদের মুখে আজ হাসি ফোটাতে পারলাম। আমরা স্বপ্ন দেখি একদিন এমন একটা প্রতিষ্ঠান তৈরী করবো। যেখানে, দুঃস্থ ও সুবিধাবঞ্চিত শিশুরা বিনামূল্যে শিক্ষালাভ করতে পারবে।