আজ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

শিক্ষা গবেষণায় অবদান হিসেবে হাশেম পদক পেলেন নোবিপ্রবি উপাচার্য

নোবিপ্রবি প্রতিনিধি:

শিক্ষা ও গবেষণায় অসামান্য অবদান রাখায় মোহাম্মদ হাশেম পদক-২০২৪ পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ দিদার-উল-আলম।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) জেলা শিল্পকলা একাডেমির বঙ্গবন্ধু মুক্তমঞ্চে মোহাম্মদ হাশেম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত “হাশেম লোক উৎসব ২০২৪” এ এই পদক প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টু মোহাম্মদ হাশেম পদক-২০২৪ নোবিপ্রবি উপাচার্যের হাতে তুলে দেন।

লোকগীতির বরেণ্য গীতিকার ও সুরকার অধ্যাপক মোহাম্মদ হাশেম এর স্মরণে প্রদত্ত সম্মানিত এই পুরষ্কার দেওয়া হয় শিল্প-সাহিত্য-সংস্কৃতিসহ জনকল্যাণে বিশেষ ভুমিকা রাখা ব্যক্তিদের। মোহাম্মদ হাশেম পদক-২০২৪ পেয়ে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ দিদার-উল-আলম বলেন, মোহাম্মদ হাশেম লোক গীতির জন্য অনবদ্য কাজ করে গেছেন। তিনি নিজের জীবদ্দশায় সাংস্কৃতিক অঙ্গনে অনেক অবদান রেখেছেন। কৃত্রিমতা পরিহার করে তিনি লোক গীতিতে মানুষের কাছে পোঁছে দিয়েছেন। বেঁচে না থাকলেও তিনি এই অঞ্চলের মানুষের হৃদয়ে অবস্থান করে আছেন।

উল্লেখ্য, গীতিকবি, সুরকার ও শিল্পী অধ্যাপক মোহাম্মদ হাশেমের হাজারো গান সারা বিশ্বে ছড়িয়ে দিতে ২০২০ সালে যাত্রা শুরু করে মোহাম্মদ হাশেম ফাউন্ডেশন। শিল্পী ও শিক্ষাবিদ মোহাম্মদ হাশেমের জীবনাদর্শ ও সৃজনকর্ম সংরক্ষণ ও সম্প্রসারণ এই ফাউন্ডেশনের মূখ্য উদ্দেশ্য। এই ফাউন্ডেশন শিল্পী হাশেমের গান সংরক্ষণ, চর্চা ও প্রসারে নিয়েছে বহুমুখী উদ্যোগ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ