আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ায় ট্রাক চাপায় কলেজছাত্র নিহত

আশুলিয়া প্রতিনিধি:

সাভারের আশুলিয়ায় একটি আঞ্চলিক সড়কে ট্রাক চাপায় আল আমিন (২১) নামের এক মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত হয়েছে। এ সময় রাকিব নামে আরও এক ছাত্র আহত হয়। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে জিরানী-আমতলা সড়কের রাঙ্গামাটি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত আল আমিন গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকার আজিজুলের ছেলে এবং সে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের ছাত্র ছিল। আহত রাকিব একই এলাকার হীরার ছেলে। সেও ওই কলেজের ছাত্র ও নিহতের চাচাতো ভাই বলে জানা যায়।

শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, আল আমিন তাদের বাড়ি গোয়ালবাথান থেকে মোটরসাইকেলযোগে (নওগাঁ এ ১১৩৪) জিরানী বাজারে আসে। সেখান থেকে জিরানী-আমতলা সড়ক হয়ে বাড়িতে ফিরছিল। রাঙ্গামাটি এলাকায় পৌছলে ইটবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ০২-০২০৯) পেছন থেকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই আল আমিন মারা যায় এবং পেছনে বসে থাকা রাকিব আহত হন। পরে পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবজালুল হক  বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারের লোকজনও থানায় এসেছে। তাদের সাথে পরামর্শ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ঘটনার সাথে জড়িত ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে আর চালক পালিয়ে যায় বলেও জানান তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ