আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে শ্রমিক কলোনিতে আগুন

আশুলিয়া প্রতিনিধি:

সাভারের আশুলিয়ায় একটি শ্রমিক কলোনিতে সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় ওই কলোনির ১০ টি কক্ষ পুড়ে যায়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার আব্দুল খালেকের মালিকানাধীন শ্রমিক কলোনিতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় অগ্নিকান্ডের একটি খবর আসে। খবর পেয়ে আমরা দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। আমাদের দুইটি ইউনিট প্রায় ঘন্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষনে ওই বাড়ির সেমিপাকা ১০টি কক্ষ পুড়ে যায়।

সাভার সেনানিবাসস্থ জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার আহমেদুল কবির জানান, প্রাথমিকভাবে আমরা জানতে পেয়েছি সিলিন্ডার গ্যাস লিকেজ থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এ অগ্নিকান্ডের আনুমানিক ১০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ