পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় গভীর রাতে বসতবাড়িতে ঢুকে রুবি আকতার( ১৪) কে কুপিয়ে গুরুতর জখম করেছে আব্দু শুক্কুর নামের তারই আপন চাচা।
ঘটানাটি ঘটেছে ১১ জানুয়ারী বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মইয়্যাদিয়া ৩নং ওয়ার্ড এলাকায়।
গুরুতর আহত রুবি আকতার মইয়্যাদিয়া এলাকার মাছ ব্যবসায়ী মহিউদ্দিনের কন্যা ও পেকুয়া আদর্শ মহিলা মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী।
এ ঘটনায় তার পিতা মহিউদ্দিনসহ তার মা দিলোয়ারা বেগমও আহত হয়েছেন ।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে রুবি আক্তারের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।
মহিউদ্দিনের স্ত্রী দিলোয়ারা বেগম বলেন,পূর্ব শত্রুতার জের ধরে রফিক আহমদের ইন্ধনে রাতের আধারে আব্দু শুক্কুর ও তার পরিবারের সদস্যরা হামলা ও লুটপাট চালিয়েছেন।
এ বিষয়ে, পেকুয়া থানার ওসি তদন্ত সুদীপ্ত শেখর ভট্টাচার্য বলেন, অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।