আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

১ম মার্কেট রিসার্চ কনক্লেভের লোগো উন্মোচন

জাবি প্রতিনিধি:

আজ “১ম ডেটাস্কেপ ইন্টারন্যাশনাল মার্কেট রিসার্চ কনক্লেভ ২০২৪” লোগো উন্মোচিত হলো ডেটাস্কেপ রিসার্চ এন্ড কনসালটেন্সি লিমিটেডের নিজস্ব অডিটোরিয়ামে।

এই উদ্বোধনের সাথে বাংলাদেশে ২০২৪ সালের মার্চ মাসে অনুষ্ঠিতব্য এ কনক্লেভের সম্পূর্ণ প্রস্তুতি সম্পর্কে আলোচনা করেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এই লোগো আমাদের মার্কেট রিসার্চ পরিবারে পারস্পরিক সহযোগিতা, উদ্ভাবন, এবং ইন্ডাস্ট্রি বিকাশের মূর্ত প্রতীক ধারণ করতে সৃষ্টি করা হয়েছে, যা কনক্লেভের আদর্শ এবং দর্শনকে প্রতিফলিত করবে।

ডেটাস্কেপ রিসার্চ এন্ড কনসালটেন্সি লিমিটেড ম্যানেজিং ডিরেক্টর রাকিব হোসেন বলেছেন, “২০২৪ সালের মার্চে আমরা পার্টনারদের সাথে এই ভাবনা ব্যবহার করে সারা বিশ্বকে অনুপ্রেরণা দিতে এবং মার্কেট রিসার্চ ইকোসিস্টেমের জন্য একটি সংযুক্ত ভবিষ্যত তৈরি করতে সচেষ্ট থাকবো।”

আগামী মার্চে অনুষ্ঠিতব্য এ সম্মেলনের তারিখ খুব শীঘ্রই ঘোষণা করা হবে। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ সম্মেলনে অংশগ্রহনের জন্য সরাসরি ডেটাস্কেপের সাথে যোগাযোগ করতে পারবেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ