আব্দুল্লাহ জাইফ, ববি প্রতিনিধি:
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর শীর্ষ পদ ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) পদে পদোন্নিত পেয়েছেন সুন্দরবন রেজিমেন্ট (২৫নং ব্যাটেলিয়ন) বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্লাটুনের ক্যাডেট সার্জেন্ট নাজদিহান আদরিফ।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৯ম ব্যাচের লোক- প্রশাসন বিভাগের শিক্ষার্থী তিনি। তাঁর বাড়ি বরগুনা।
মহান বিজয় দিবসে, ১৬ই ডিসেম্বর (সোমবার) সকাল নাগাদ খুলনার সুন্দরবন রেজিমেন্ট দফতরে তাকে সিইউও র্যাংক পরানো হয়।
আদরিফ তার এই সাফল্যমন্ডিত অর্জন সম্পর্কে অনুভূতি ব্যক্ত করে বলেন, “বরিশাল বিশ্ববিদ্যালয় বিএনসিসি সেনা প্লাটুন থেকে সিইউও হতে পেরেছি, এজন্য আল্লাহ রাব্বুল আল-আমিনের নিকট লাখো শুকরিয়া ।
নতুন দায়িত্বের ভার এবং পরিধি আগের থেকে অনেক বেশি।
আমার এই সাফল্যমন্ডিত মুহূর্তে আমি স্মরণ করছি আমার রেজিমেন্ট ও ব্যাটালিয়নের সকল সামরিক অফিসাদের, সামরিক প্রশিক্ষকদের, বিএনসিসিও, আমার প্লাটুনের পূর্বরর্তী ক্যাডেট আন্ডার অফিসাদের এবং আমার প্লাটুনের সকলকে
যারা সবসময়ই আমার উপর ভরসা রেখেছে, এবং আমাকে দ্বায়িত্ব নিতে ও তা যথাযথভাবে পালন করতে শিখিয়েছে।
আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় বিএনসিসি সেনা শাখা বিশ্ববিদ্যালয়ের শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠিত রাখতে সর্বদা প্রস্তুত। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আয়োজনকে সুন্দর ও সার্থক করে তুলতে সদা সর্বদা সচেতন এবং দ্বায়িত্বনিষ্ঠ।
আমি আশা করি, বরিশাল বিশ্ববিদ্যালয় বিএনসিসি সেনা শাখার সকল ক্যাডেট যারা ব্যাক্তি ও সামাজিক ক্ষেত্রে জ্ঞান ও শৃঙ্খলার মন্ত্রে বলীয়ান হয়ে দেশের সেবার জন্য নিজেকে সদা জাগ্রত ও প্রস্তুত থাকবে।
প্রসঙ্গত, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) হচ্ছে সেনা, নৌ ও বিমান শাখার ক্যাডেটদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ সেনাবাহিনীর দ্বিতীয় সারির, আধাসামরিক, সেচ্ছাসেবী বাহিনী। এটি সামরিক বাহিনীর কর্মকর্তা, জেসিও, এনসিও, বেসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত। এই সংগঠনটি যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগে জনকল্যাণ মূলক কাজ করে থাকে, যেমনঃ বৃক্ষরোপণ, স্বেচ্ছায় রক্ত দান, এছাড়াও যুদ্ধকালীন সময়ে সামরিক বাহিনীকে সাহায্য করে থাকে। আর ক্যাডেট আন্ডার অফিসার হলো বিএনসিসি ক্যাডেটদের সর্বোচ্চ র্যাংক। সাধারনত চৌকশ ও প্রশিক্ষণের বিভিন্ন ধাপে শ্রেষ্ঠত্ব প্রমাণ করা ক্যাডেটকেই ক্যাডেট আন্ডার অফিসার বানানো হয়।