দেলওয়ার হোসাইন,পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও প্রবীণ হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৩০শে ডিসেম্বর বিকেলে স্থানীয় দারুত তাহফিজ ওয়াস্ সুন্নাহ মডেল মাদ্রাসা প্রাঙ্গনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলার চল্লিশটি হেফজ শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক হেফজ শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন।
প্রতিযোগিরা ৩ ক্যাটাগরিতে সহি শুদ্ধ ভাবে পবিত্র কোরআন থেকে বিভিন্ন সুরা তেলওয়াত করে শুনান।
রাজাখালী হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা জসিম উদ্দিন এর সভাপতিত্বে হাফেজ মোহাম্মদ হোছাইনের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বারবাকিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা এইচ এম বদিউল আলম জিহাদী।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাঁশখালী পূঁইছড়ি ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইন।
প্রধান বক্তার বক্তব্যে তিনি বলেন,সহি শুদ্ধ ভাবে কোরআন তেলাওয়াত করতে হিফজুল কোরআন প্রতিযোগিতা হাফেজ শিক্ষার্থীদের জন্য বিশেষ ভূমিকা রাখবে পাশাপাশি এধরণের অনুষ্ঠানে মাধ্যমে বিশ্ব সেরা কোরআনের ক্বারী তৈরী হবে ইনশাআল্লাহ। তিনি আরও বলেন প্রতিটি ঘরে ঘরে কোরআনের পাখি তৈরী করতে এধরণের আয়োজন আগামীতে অব্যাহত রাখতে হবে।
অনুষ্ঠানে হেফজ শিক্ষকতায় বিশেষ অবদান রাখায় প্রবীণ শিক্ষক হাফেজ মাওলানা নুরুচ্ছাফা,হাফেজ শের আলী, হাফেজ আবুল কাশেমকে ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
প্রতিযোগিতায় প্রথম ক্যাটাগরি (ত্রিশ পারা) প্রতিযোগি পূর্ব টইটং মাওলানা শাহ মশরফ আলী (র)তাহফিজুল কোরআন মাদ্রাসা হেফজ শিক্ষার্থী আবদুল গফুর, ২য় ক্যাটাগরি (দশপারা) একই মাদ্রাসার শিক্ষার্থী আজিজুল হক,৩য় (দশ পারা)ক্যাটাগরির রাজাখালী মোহাম্মদিয়া হাফেজিয়া শিশু নিবাস এর শিক্ষার্থী রায়হানুল ইসলাম রিয়াদ প্রথম স্থান অর্জন করেন। এসময় অতিথিগন প্রতিযোগিতায় অংশ গ্রহন করা হেফজ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজাখালী বি ইউ আই ফাজিল (কামিল) মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা শফিকুর রহমান।
এছাড়া বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা আখতারুজ্জামান,হাফেজ আবদুর রহমান,মাষ্টার শওকত আলম,মাষ্টার আবদুর রহিম হালি,সহ উপজেলার বিভিন্ন হেফজখানার শিক্ষক,ফাউন্ডেশনের সদস্য ও স্থানীয় আলেম ওলামা ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন।
এসময় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন, বাংলাদেশ তাহফিজ সংস্থা চট্টগ্রাম শাখার পরীক্ষক, ক্বারী মাওলানা আতিকুল্লাহ মোবারক,চিব্বারি বাতুশ শরফ কমপ্লেক্স এর সিনিয়র শিক্ষক ক্বারী মাওলানা জয়নাল আবেদীন, সীতাকুন্ড বায়তুর রাসুল ওয়াস্ সুন্নাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ক্বারী মাওলানা রবিউল আলম।