আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

পেকুয়ায় স্বতন্ত্র প্রার্থী জাফর আলমের পথসভা অনুষ্ঠিত

দেলওয়ার হোসাইন, পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় স্বতন্ত্র প্রার্থী জাফর আলম তথা ট্রাক প্রতীকের বিরামহীন জনসংযোগে সাধারণ জনতার ব্যাপক জনসমাগম দেখা যায়। প্রচারণার প্রথম দিন থেকে সাধারণ নারী-পূরুষের মাঝে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হচ্ছে।

শুক্রবার বিকাল ৫ টায় পেকুয়া উপজেলার রাজাখালীর সবুজ বাজারে উপজেলা আওয়ামী লীগ নেতা মাষ্টার নুর মোহাম্মদের সভাপতিত্বে ও রাজাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সম্পাদক আবুল কাশেম আজাদের সঞ্চালনায় অনুষ্টিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সাংসদ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রাথী জাফর আলম এম এ।

তিনি বলেন,বিগত আমলে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণের পরপরই বৈশ্বিক মহামারী ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব মন্দার প্রভাব এ দেশেও পড়ে। বিশ্ব মন্দা কাঠিয়ে ১৮/২০ মাসে মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বনেত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিক সহযোগিতায় রাজাখালীর ফৈজুন্নিছা উচ্চ-বিদ্যালয়কে কলেজে রূপান্তরিত করেছি। যাতে এ উপকুলের খেটে খাওয়া সাধারণ মানুষ তথা আপনাদের সন্তানেরা প্রাতিষ্টানিক শিক্ষা অর্জন করে মা-বাবার স্বপ্ন পুরণ করতে পারে।

তিনি আরও বলেন,এখন আর আপনার ছেলে-মেয়েদের হাজার হাজার টাকা বাসাভাড়া দিয়ে চট্রগ্রামে থেকে কলেজে পড়তে হবে না। বহু বছর যাবত উন্নয়ন বঞ্চিত রাজাখালীতে বেশ কয়েকটি রাস্তার সংষ্কার কাজ, ৩ টি বহুমুখি সাইক্লোন শেল্টার নির্মাণ করে দিয়েছি। ২০ শয্যার পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীত করে করোনার চিকিৎসা, ডেলিভারি অপারেশনসহ যাবতীয় গুরুতর রোগীদের জন্য অপারেশন থিয়েটার স্থাপন করে উন্নত স্বাস্থ্যসেবা পেকুয়া উপজেলার সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি।

তিনি বলেন,আগামী ৭ জানুয়ারী নির্বাচনে আপনাদের ভালবাসা ও মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করলে পেকুয়াকে চাঁদাবাজ,দখলবাজ ও সন্ত্রাসমুক্ত মডেল উপজেলায় রূপান্তরিত করতে সর্বাত্মক চেষ্টা চালানো হবে। মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতার সুযোগ্য তনয়া শেখ হাসিনা চায় আপনাদের যাতায়ত ব্যবস্থা সহজতর করার নিমিত্তে রাজাখালী থেকে পেকুয়া উপজেলায় গাড়িযোগে যেতে বারবাকিয়া ও রাজাখালীর সীমান্ত নদীর উপর নির্মিত ঝরাজীর্ণ ব্রীজটির সংষ্কার কাজ চালু করে দিয়েছি। আগামী ৭ জানুয়ারী আপনাদের প্রত্যক্ষ সমর্থনে নির্বাচিত হলে মাননীয় নেত্রীর একজন নিবেদীত কর্মী হয়ে আপনাদের সুখে দূঃখের সারথী হয়ে থাকতে চাই।
তিনি কৃষক ও লবণ চাষীদের দাবীর প্রতি একমত পোষণ করে আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ব-মানবতার “মা” জননেত্রী শেখ হাসিনা মহান আল্লাহর রহমতে আবারো সরকার গঠন করতে পারলে এবং আমাকে আপনাদের মূল্যবান ভোটটি ট্রাক প্রতীকে প্রদান করে নির্বাচিত করলে লবণের ন্যায্যমূল্য নিশ্চিতকরণসহ পরিষদ কর্তৃক কৃষক ও লবণ চাষীদের জন্য নির্ধারিত ট্যাক্স মওকুফ করার আন্তরিক প্রচেষ্টা চালাব ইনশাআল্লাহ।

এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুদ্দিন খালেদ, জেলা পরিষদ সদস্য এইচ এম শওকত,টইটংয়ের ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম, তানভীর আহমেদ ছিদ্দিকী তুহিন,উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আমিনুর রশিদ,৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গিয়াস উদ্দিন,সহসভাপতি ইব্রাহীম ও ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি বেলাল উদ্দিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,পেকুয়া উপজেলা কৃষক লীগের সাবেক আহবায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক হাজী মেহের আলী,টইটং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাজী শাহাব উদ্দিন, রাজাখালী ইউনিয়ন আওয়ামী লীগেের যুগ্ম-সম্পাদক জহির উদ্দিন, আওয়ামী লীগ নেতা শাহ আলম,মাষ্টার মোস্তফা আলী,উপজেলা যুবলীগ নেতা ইকবাল,রাজাখালী কমিউনিটি পুলিশিং সভাপতি মোঃ সুজন, ,সদর ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল কাইয়ুম,সাবেক ছাত্রনেতা শাহাদত হোসেন, ইউনিয়ন,ওয়ার্ড ও সহযোগী সংগঠন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাধারণ জনতা।

জনসংযোগ শেষে অসুস্থ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম বি এস সি দেখতে তার বাসায় যান। এসময় প্রবীণ এ আওয়ামী লীগ নেতার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ