আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

জাবিতে ‘তরী’র নতুন সভাপতি জহিরুল সম্পাদক রিছান

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন তরী’র ২০২৩-২৪ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী মো. জহিরুল ইসলামকে সভাপতি এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউটের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী মো. রিছান উদ্দিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) তরী’র প্রধান উপদেষ্টা এবং বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক বশির আহমেদ ও সভাপতি মো. সাজ্জাদ হোসেন রিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৩২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন- বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৪৭ ব্যাচের আবিদা নাসরিন শিল্পী, ইতিহাস বিভাগের ৪৮ ব্যাচের মো: শাকিল ইসলাম ও মো: ইসরাফিল হোসাইন।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন অণুজীববিজ্ঞান ৪৯ ব্যাচের কুয়াশা কায়রোজ হিরা ও জান্নাতুল মাওয়া মীম, ইতিহাস ৪৯ ব্যাচের সায়মা উলফাত তামান্না ও শারমিন আক্তার ঈশা।

কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে মো: সাফায়েত মীর, সহ-সাংগঠনিক পদে সম্পাদক আফসানা মিমি, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ রায়হান উদ্দীন, দপ্তর সম্পাদক পদে জহিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোছা: নাজিয়া নিশাত, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রাকিবুর রহমান জয়, শিক্ষা কার্যক্রম সম্পাদক পদে মো: আব্দুল্লাহ আল কাউসার, সহশিক্ষা কার্যক্রম সম্পাদক পদে ফাতেমা, গ্রন্থাগার সম্পাদক পদে মো: মাহিদুল ইসলাম, সহ-গ্রন্থাগার সম্পাদক পদে নাজমুন নাহার নিপা, সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে সুকর্ণা কুন্ডু, সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে রোকশানা আরেফিন শাম্মী, ক্রীড়া সম্পাদক পদে শান্ত রায় ও সহ-ক্রীড়া সম্পাদক হারুন অর রশিদকে রাখা হয়েছে।

এছাড়াও কমিটিতে ৯ জনকে কার্যকরী সদস্য হিসেবে রাখা হয়েছে।

উল্লোখ্য, ২০০৮ সালের ২৮ এপ্রিল ‘আলোর পথে আমরা’ এই স্লোগানকে ধারণ করে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘তরী’ স্কুল সাত-আট জন পথশিশুদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন স্বপ্নবাজ তরুণের হাতে শুরু হয় যাত্রা। বর্তমানে এই সংগঠনটিতে সুবিধাবঞ্চিত শিশুর সংখ্যা প্রায় একশ জন। তরী’র স্বেচ্ছাসেবীরা বিনামূল্যে পাঠদানের পাশাপাশি শিশুদের নিয়ে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা, শিক্ষা সফর, শিক্ষাসামগ্রী ও খাবার বিতরণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ