জাবি প্রতিনিধি:
ডিবেটিং ফোরাম অফ ইন্টারন্যাশনাল রিল্যাশনস(ডিএফআইআর)এর সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে ৪৮ তম ব্যাচের রনি ঘোষ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে ৪৯ তম ব্যাচের তৌহিদ সিয়াম।
ডিএফআইআর এর এক বছর পূর্তি উপলক্ষে ১ম বর্ষপূর্তি, নবীন বরণ ও অন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা হয়। উক্ত আয়োজনের চূড়ান্ত পর্ব আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সেমিনার রুমে আয়োজিত হয় চুড়ান্ত পর্বে ৪৭ তম ব্যাচকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ৫১ তম ব্যাচ।
আয়োজনের শেষ ধাপে বিভাগীয় চেয়ারপারসন তাসমিয়া পারসূব ডিএফআইআর এর ২০২৩-২৪ কার্যনির্বাহী পরিষদ ঘোষনা করেন।
কমিটির – সহ সভাপতি (প্রশাসন): শারমিন আক্তার মৌরী, সহ সভাপতি (বিতর্ক): আরিফ সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক (বাংলা): শমরিতা, যুগ্ম সাধারণ সম্পাদক (ইংরেজি): জাহিদ বিন হার, যুগ্ম সাধারণ সম্পাদক (যোগাযোগ): মিতু মনি, সাংগঠনিক সম্পাদক: তাসফিয়া মাহিন, অর্থ সম্পাদক: চন্দন কুমার রায়, অনুষ্ঠান সম্পাদক: হুমায়রা আকতার, দপ্তর সম্পাদক: সামিহা আক্তার সালমা, প্রচার ও প্রকাশনা সম্পাদক: মিফানুর রহমান ফায়েজ, শিক্ষা ও গবেষণা সম্পাদক: মুবতাসির রহমান অম্লান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক: আরিয়ান কবির।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন -শেখ ওয়াহিদা রহমান ঐশী, মনিরা আক্তার, প্রতীতি তৌফিক মেধা।
উল্ল্যেখ্য, ডিএফআইআর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একটি স্বতন্ত্র বিতর্ক ক্লাব। ২০২২ এর ১৬ ডিসেম্বর ডিএফআইআর তার যাত্রা শুরু করে। বছর জুড়ে আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা, ছাত্র-শিক্ষক বিতর্ক, রম্য বিতর্ক, নিয়মিত বিতর্ক সেশন আয়োজনের মাধ্যমে ডিএফআইআর যুক্তি নির্ভর সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।