সাভার প্রতিনিধি :
সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত সহসভাপতি হলেন মিশু।
সাভারে দীর্ঘ ১৫ বছর ধরে রাজনীতির সাথে যুক্ত থেকে বিভিন্ন সভা সমাবেশে অগ্রণী ভূমিকা পালন করে আসছে রাজিম ভূইয়া মিশু।
রাজিম ভূইয়া মিশু বলেন, ছোট বয়স থেকেই জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ কে লালন করে ছাত্র রাজনীতি দিয়ে আমার রাজনীতি শুরু। তিনি আর জানান, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের দিক নির্দেশনা মতো আগামী নির্বাচনে নৌকা প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আমার মুল লক্ষ।
শুক্রবার ৮ ডিসেম্বর ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লার স্বাক্ষর করে সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি পদে রাজিম ভূইয়া মিশু নির্বাচিত করেন।
ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৯ আসনের নৌকা মার্কাকে বিপুল ভোটে বিজয়ী করার জন্যই পৌর কমিটিতে মিশু পদ দেওয়া হয়।